প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2026 ইং
খুলনা এখন পুরা একটা মরণপুরী হয়া গেছে

নিজস্ব প্রতিবেদক।।
প্রতিদিন খালি খুন আর মার্ডার! একের পর এক মানুষ মরে সাফ হয়ে যাচ্ছে, অথচ প্রশাসনের কোনো বিচার নাই। তারা যেন চোখেও দেখে না, কানেও শোনে না—একদম অন্ধ-বধির হয়ে বসে আছে!
দক্ষিণ কোরিয়ার মতো দেশে একটা ছোট সাইকেল অ্যাক্সিডেন্ট হলেও পুলিশ সাথে সাথে তদন্তে নেমে পড়ে। আর আমাদের এখানে প্রকাশ্যে মানুষ খুন হয়ে যাচ্ছে, কিন্তু কোনো বিচার নাই! দিনদুপুরে তাণ্ডব চলছে, আর সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
ভোটের আগে যেসব প্রার্থীরা নিরাপত্তা আর উন্নয়নের বড় বড় বুলি ঝেড়েছিল, তাদের কাছেই আজ খুলনার সাধারণ মানুষ জবাব চায়। ভোটের আগে ভাই ভাই ভোটের পরে দুচির ভাই এই ভন্ডামি খুলনার মানুষ আর মেনে নেবে না।
আমাদের সোজা কথা—খুলনার মানুষের জানমালের শতভাগ নিরাপত্তা দিতে হবে, ব্যাস!
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা